দুই ছেলেসহ মায়ের লাশ উদ্ধার
সারাদেশ

দুই ছেলেসহ মায়ের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ঘরথেকে দুই ছেলেসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশে আরও ৫ জনের প্রাণহানি

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাদের লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

তারা হলেন, উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সুলতান মিয়ার স্ত্রী রওশনারা (৪০), ছেলে জেহাদ (১০) ও মাহিম (৩)।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে ঘটনার সম্ভাব্য সব কারণ খুঁজে বের করতে আন্তরিকতার সাথে তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই আসল রহস্য বের হয়ে আসবে।

বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকত বলে জেনেছি। আজ বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেন। আমরা এসে দেখি ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও কাজ করছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট গ্রহণযোগ্য নয়

জানা যায়, সুলতান মিয়ার দ্বিতীয় স্ত্রীর দায়েরকৃত মামলায় দীর্ঘ দিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন। এরপর থেকে দ্বিতীয় স্ত্রীর কাছেই থাকতেন। এদিকে প্রথম স্ত্রী রওশনারা অন্যের বাড়িতে সুতাকাটা শ্রমিকের কাজ করতেন। সঙ্গে ২ ছেলেকে নিয়ে সংসার করতেন।

কয়েক দিন ধরে রওশনারা মহাজন বাড়িতে কাজে যাচ্ছেন না। এজন্য মহাজন তাকে যোগাযোগ করেও না পেয়ে রওশনারার বড়বোন লিলি খাতুনকে ফোন দিলে তিনি শনিবার দুপুরে ধুকুরিয়া বেড়া ইউপির মবুপুর গ্রামের বাড়িতে এসে ঘরের সিটকিনি বন্ধ পায়। তিনি ঘরের সিটকিনি খুললে তাদের মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে জড়ো হন। পরে পুলিশকে খবর দেন তারা। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে।

আরও পড়ুন: সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ১

এদিকে খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিটের সদস্যরা কাজ করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা