ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন : ব‍্যস্ত সময় পার করছেন প্রার্থী সালমা বেগম
সারাদেশ
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন

ব‍্যস্ত সময় পার করছেন প্রার্থী সালমা বেগম

মো:মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন-৪ নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল থেকে মহিলা সদস্য প্রার্থী ত্রিশালের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান মরহুম মীর হায়দার আলীর সুযোগ্য কন্যা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোসাম্মত সালমা বেগম এম.এ নিজ ইউনিয়ন ত্রিশাল উপজেলার ধানীখোলা থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন।

আরও পড়ুন : দেশে আরও ৫ জনের প্রাণহানি

দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে তিনি গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ত্রিশাল উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে প্রচারণা শুরু করেন। এছাড়াও তিনি বইলর ও কাঠাল ইউনিয়ন পরিষদে প্রচারণা ও মতবিনিময় করেন।

এসময় ধানীখেরা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ, বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ, কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলমসহ সকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অপরদিকে গত বুধবার ত্রিশাল উপজেলার ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রচারণা করেন। দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে তিনি বুধবার প্রচারণা ও মতবিনিময় করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট গ্রহণযোগ্য নয়

এসময় কানিহারী ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মন্ডলসহ ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই দিন বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেম্বার এসোসিয়েশন কার্যালয়ে ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ও ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সালমা বেগম। এসময় তিনি দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, রামপুর ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ, ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কাবুলে নিহত বেড়ে ৩৫

গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন সালমা বেগম। এসময় আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টারসহ ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। তিনি দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় আমিরাবাড়ী ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একইদিন দুপুরে মঠবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলসহ ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। তিনি দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা