সারাদেশ

কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় সেচ লাইসেন্স আবেদনকারী কৃষকদের লাইসেন্স পেতে ধাপে ধাপে হয়রানির শিকার হচ্ছেন। মোটা অংকের টাকা দিয়েও লাইসেন্স পাচ্ছেন না অনেকে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা সুমন মিয়ার বিরুদ্ধে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর সেচ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরাবরে একটি অভিযোগ দায়ের করেছে উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র রবিউল ইসলাম।

আরও পড়ুন: বিএনপি ভোট ডাকাতের সর্দার

একটি সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে দালাল চক্রের মাধ্যমে ২০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে তদন্ত কর্মকর্তা সুমন। তবে নির্বাহী প্রকৌশলী চিত্তররঞ্জন রায়ের আস্থাভাজন হওয়ায় সুমন মিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

রবিউল ইসলাম বলেন, কিশামত হলদিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান আযমের মাধ্যমে সুমন মিয়া ৪০ হাজার টাকা নিয়েছে। পরে সুমন ও আযম আরও ৪০ হাজার টাকা দাবি করে। আমি ওই টাকা দিতে না পারায় আমার পার্শ্ববর্তী গ্রামের লালগুড়ার পুত্র নগদিশের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে আমার পরিবর্তে তাকে লাইসেন্স দিচ্ছে বলে আযম জানিয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

জানা গেছে, উপজেলার খামার ধুবনী গ্রামের সাজু মিয়া, কঞ্চিবাড়ী গ্রামের মানিক, ভেলারায় গ্রামের আলম, চেংমারী গ্রামের সাজুসহ ৪০/৪৫ জন দালাল সক্রিয় রয়েছে।

সেচ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী চিত্তররঞ্জন রায় বলেন, অভিযোগটি পাওয়া যাচ্ছে না। অভিযোগকারী রিসিভ কপিটি নিয়ে অফিসে আসলে ব্যবস্থা নেওয়া হবে। অফিস থেকে কিভাবে অভিযোগের কপি হারিয়ে যায় প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা