সারাদেশ

ভালুকায় ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের পেছনে লবণবোঝাই অপর ট্রাকের ধাক্কায় মো: রফিকুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিড স্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

রফিকুল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বকশিমূল গ্রামের আক্কাছ আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় লবণবোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন চালক রফিকের ভাগ্নে জুয়েল। আর চালক রফিক তার পাশে বসা ছিলেন। এক পর্যায়ে সিড স্টোর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে লবণবোঝাই ট্রাকটি একটি ড্রাম ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে রফিক ঘটনাস্থলেই মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা