সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ১ বছর থেকে ৪ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন দণ্ড দেন।

এর আগে বেলা সাড়ে ১০ টার দিকে চারজনকে উপজেলার আমতলী ও বেতকা এলাকা থেকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সাজাপ্রাপ্তরা হলো, টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামের মনি বেগম (৩৫), তৌলকাই এলাকার মো. রাব্বি (২৪), মাঝিবাড়ি এলাকার মো. ফরহাদ মাঝি (৩৫) ও বেতকা এলাকার মো. শামসুল হক (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আমতলী এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হেরোইন ও গাঁজা সেবন অবস্থায় এক নারীসহ চার জনকে আটক করা হয়। চারজন খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবী ছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারী আসামিকে এক বছর, দ্বিতীয় ও চতুর্থ ব্যক্তিকে ৬ মাস এবং তৃতীয় ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা