দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩২ ভেড়া
সারাদেশ

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩২ ভেড়া

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে একটি খামারে দুর্বিত্তদের দেয়া আগুনে খামারে থাকা অন্তত ৩২টি ভেড়া পুঁড়ে ছাই হয়ে গেছে। পেট্রোলে দেওয়া এ আগুনে খামারে থাকা ভেড়া পুঁড়ে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

আরও পড়ুন: নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের জামশেদের খামার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা থাকায় নিয়ন্ত্রণের আগেই পুরো খামার এবং খামারে থাকা জীবন্ত ৩২টি ভেড়া পুড়ে ছাঁই হয়ে যায়।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে নিহত ৫

ক্ষতিগ্রস্থ খামারের মালিক মো. জামশেদ উদ্দিন অভিযোগ করে বলেন, সন্ধ্যায় ভেড়াগুলোকে খামারে রেখে আমি স্থানীয় বাজারে যাই। রাত ৮টার দিকে আগুন দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দিলে দ্রুত আমি খামারে যাই। কিন্তু স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের তীব্রতায় দেখে ভয় পেয়ে যায়। ততক্ষণে খামারে থাকা ৩২ টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, স্থানীয় আবদুল হামিদ মেস্ত্রী নামের এক ব্যক্তির সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দিবাগত রাতে খামারের ভেতরে কেউ না থাকার সুযোগে পেট্রোল দিয়ে খামারে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, হামিদ মেস্ত্রীকে আমার পরিবারের লোকজন দেখেছে।

আরও পড়ুন: স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মেস্ত্রীর ব্যবহৃত মোবাইলে একাধিক বার চেষ্টা করলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জের উরিরচর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রমজান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা