সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১১ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ ২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জ জাপার আহ্বায়ক কমিটির অনুমোদন

বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারের একটি কসমেটিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দোকানে আগুন দেখে দোকানের মালিক স্ট্রোক করেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ কলেজছাত্রের

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিক দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা