সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জ জাপার আহ্বায়ক কমিটির অনুমোদন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির ১১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে এ কমিটির অনুমোদন করেন চেয়ারম্যান জিএম কাদের। প্রায় দুই বছর আগে বিলুপ্তির পর জেলায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়াতে নেতাকর্মীদের মাঝে আনন্দ ফিরে এলো।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ কলেজছাত্রের

বুধবার বিকেলে জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনকে আহ্বায়ক ও এএফএম আরিফুজ্জামান দিদারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে নাট্যাভিনেতা রফিকউল্লাহ সেলিম, আলহাজ্ব আব্দুল বাতেন, জানে আলম হাওলাদার, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান সেলিমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলা জাপার নবনির্বাচিত সদস্য সচিব এএফএম আরিফুজ্জামান দিদার। তিনি বলেন, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দীর্ঘদিনের নড়বড়ে অবস্থা থেকে নতুন উদ্যমে এগিয়ে যাবে মুন্সীগঞ্জের জাতীয় পার্টি। একই সঙ্গে দল আরও সুসংগঠিত হবে। রাজনৈতিক গতি ফিরে আসবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা