সারাদেশ
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন

আপিলে বৈধতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী টিটু

নোয়াখালী প্রতিনিধি: একটি বেসরকারী ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আলাবক্স টিটুর চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেতে আদালতে দায়ের করা আপিলে মনোনয়নের বৈধতা ফিয়ে পেয়েছেন। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ সমর্থিত আবদুল ওয়াদুদ পিন্টুর বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিচারপতি মো.রুহুল কুদ্দুস ও বিচারপতি এস.এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোট ডিভিশনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে বৃহষ্পতিবার বিকালে এ রায় দেন।

খোঁজ নিয়ে জানা যায়, আলাবক্স তাহের টিটু নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। ১৮ সেপ্টেম্বর মননোয়নপত্র যাচাই বাচাই কালে ঋণ খেলাপি উল্লেখ করে রিটানিং অফিসার ও আপিলেট অথরিটি কবিরহাট পৌর সভার সাবেক মেয়র ও সাবেক জেলা পরিষদের সদস্য আলাবক্স তাহের টিটুর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। উক্ত মনোনয়নপত্র বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আলাবক্স তাহের টিটু।

আরও পড়ুন: ইরানে পাল্টা বিক্ষোভ মিছিল

রোববার বিকালে শুনানী শেষে আদালত নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল করে রিটানিং অফিসার ও আপিলেট অথরিটির দেওয়া আদেশ কেন বে-আইনী ও অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে বিবাদীর প্রতি রুল নিশি জারি করেন। একই সঙ্গে ১৮ ও ২২ সেপ্টেম্বর তার মনোনয়নপত্র বাতিলের আদেশ স্থগিত করে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসারকে রিট পিটিশনকারীরর মনোনয়পত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, একটি বেসরকারী ব্যাংকের চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর ব্যাংক ঋণ খেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। শুনেছি উচ্চ আদালতে তিনি আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে আদালতের রায়ের কপি রোববার রাত ৮টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ে ও রিটানিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়নি। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা চেষ্টা

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আলাবক্স তাহের টিটুর প্রার্থিতা ফিরে পাওয়ার রায়ের কোন কাগজপত্র তার কাছে এসে পৌছায়নি।

আলাবক্স তাহের টিটু বলেন, তিনি প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন। আদালত তার প্রার্থীতা বহাল রেখেছেন। তিনি ঢাকা থেকে রায়ের কপি নিয়ে নোয়াখালীর পথে রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের কষ্টার্জিত জয়

এদিকে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে তিনটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় তিন জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন, ২ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন দুলাল ও ৯ নম্বর ওয়ার্ডে মো. মহি উদ্দিন। নোয়াখালী সিনিয়র জেলা কর্মকর্তা মেজবাহ উদ্দিন রোববার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা