সারাদেশ

প্রতিপক্ষের মারপিটে আহত ২

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনায় ২ জন গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় শেফাউল চৌধুরীর স্ত্রী সেতারা বেগম থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের মৃত করিম উদ্দীন ফারাজীর ছেলে বেলাল হোসেন (৫৫) ও হেলাল মিয়া (৫০) গং এর সাথে অভিযোগের বাদী সেতারা বেগম গং এর দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়া ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১২টার দিকে প্রতিপক্ষ বেলাল হোসেন ও হেলাল মিয়া তার লোকজন নিয়ে মহদীপুর মৌজাস্থ ঠুটিয়াপাকুর বাজারের দক্ষিণ পার্শ্বে বাদীর স্বামীর নামীয় জমিতে জোরপূর্বক অন্যায়ভাবে টিনের ছাপড়া ঘর উত্তোলন করতে গেলে বাদীর ছেলে সোহেল চৌধুরী ও শিহাব চৌধুরী প্রতিপক্ষের কাজে বাধা দিলে প্রতিপক্ষ বেলাল হোসেনের হাতে থাকা ছোরা দিয়ে শিহাব চৌধুরীর মাথার ডান পার্শ্বে চোট মারিয়া হাড়কাটা জখম করে।

অপরদিকে, প্রতিপক্ষ হেলাল মিয়ার হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর ছেলে সোহেল মিয়ার বাম হাতের কনুইয়ে এলোপাথারী মারধর করে জখম করে।

এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় সেতারা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা