বাবার ছুরিকাঘাতে ছেলে আহত
সারাদেশ

বাবার ছুরিকাঘাতে ছেলে আহত

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রনি (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে গুরুত্বর জখম করার অভিযোগে সৎ বাবা মাহাবুব রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বশান্তি নিশ্চিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে রনি ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রনি ওই গ্রামের নাসিরুল ইসলামের ছেলে। রনির সৎ বাবা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শংকর বাটি গ্রামের নুরুল হুদার ছেলে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রনির বাবা নাসিরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাসিরুল ইসলাম তার স্ত্রী নুর নিহারকে তালাক দেওয়ার পর তার স্ত্রী মাহাবুব রহমানের সাথে দ্বিতীয় সংসার করে। নাসিরুলের ছেলে রনি কিছুদিন তার মায়ের কাছে ও কিছুদিন তার বাবার কাছে থাকে। রনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার বিকালে তার সৎ বাবা মাহাবুব রহমান নেশা করার জন্য টাকা চাইলে রনি টাকা দিতে অস্বীকার করে।এতে সৎ বাবা ক্ষিপ্ত হয়ে রনির মাথা, বুক ও হাতে আঘাত করে গুরুতর রক্তাক্ত ও কাটা জখম করে। মারধরের এক পর্যায়ে মাহাবুব রহমান পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত রনিকে উদ্বার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার আশংকা জনক অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

রনির ফুপু নাসরিন বলেন, রনির মা মাদরাসায় পড়তে গেছিল। মাদরাসা থেকে এসে স্বামী ও স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। পরে রনির সাথে মারামারি করে তার সৎ বাবা। এসময় তাকে দা দিয়ে আঘাত করছে তার সৎ বাবা।

রনির বাবা নাসিরুল ইসলাম জানান, আমার ছেলে বর্তমানে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি। জড়িতের শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: দেশে আরও একজনের মৃত্যু

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, 'এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার দিন আসামীকে গ্রফতার করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হবে।,

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা