চলন্ত বাসে খুঁটি ঢুকে আহত ২০
সারাদেশ

চলন্ত বাসে খুঁটি ঢুকে আহত ২০

সান নিউজ ডেস্ক: ফরিদপুরে মহাসড়কে যাত্রীবাহী বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় চার জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ঢাকা-নমপেন এফটিএ চুক্তিতে সম্মত

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গঙ্গাবর্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখী জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে আঘাত লাগে। এতে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। অপর বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা