যুবলীগ নেতাকে কুপিয়ে যখম
সারাদেশ

যুবলীগ নেতাকে কুপিয়ে যখম

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে এক লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন: মার্কিন বিনিয়োগের আহ্বান

শুক্রবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান।

আহত মো. আজাদ হাওলাদারের বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। তিনি উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সিরিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ৩৪

আজাদ হাওলাদারের স্বজ‌নরা জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য ভোরে মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গা যাচ্ছিলেন আজাদ। এ সময় স্থানীয় দুই মাছ বিক্রেতা ও তার ভাই রকিব হাওলাদার সঙ্গে ছিলেন।

ভোর ৪টার তাদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮/১০ জন ডাকাত তাদের পথ রোধ করে। এ সময় তারা আজাদকে কুপিয়ে জখম করে তার সঙ্গে থাকা ১ লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এ ছাড়া অটোরিকশায় থাকা বাকিদেরও পিটিয়ে জখম করে ডাকাতদল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ জানান, এ ঘটায় তারা থানায় অভিযোগ দিয়েছেন।

ওসি বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় তারা অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা