সারাদেশ

ঈশ্বরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন সভায় সভাপতিত্ব করেন।

আরও পড়ুন : কুনিও হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

এ সময় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা নিজ নিজ মণ্ডপে সরকারি নির্দেশনা মেনে পূজা অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। জানা যায়, উপজেলায় এ বছর ৬১টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান,ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি এবং ১ নং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফসহ উপজেলার এগারো ইউপির চেয়ারম্যানগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা