সারাদেশ

বাসের ধাক্কায় সাংবাদিকের প্রাণহানি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। পরে বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তার পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: শেখ হাসিনা হেরে গেলে দেশ হেরে যাবে

নিহত খোরশেদ আলম সিকদার (৫৫) উপজেলার ৯ং দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পন্ডিত বাড়ির মৃত মো. ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকালের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চীন ভাঙার তৎপরতা সহ্য করা হবে না

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক শিকদার। এ সময় জেলা শহর মাইজদী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা গৌরিপুর বাজার এলাকায় তার মৃত্য হয়।

আরও পড়ুন: ফের প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহযোগিতায়া বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা