সংগৃহীত ছবি
খেলা

লড়াইয়ের পুঁজি পেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ সংগ্রহ করেছে বাংলাদেশ।

আরও পড়ুন : ব্যাটিংয়ে বাংলাদেশ

সোমবার (২ অক্টোবর) গুয়াহাটিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে টাইগাররা। যেখানে সর্বোচ্চ ৭৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে।

বৃষ্টিতে ১৩ ওভার কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। সেই সুবাদে ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৭ ওভারে। বৃষ্টি আইনে ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা ১৯৭ রানের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দ্রুত দুই উইকেট হারানোয় বিপর্যয়ের চোখ রাঙ্গানি দেখতে থাকা বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে আসেন তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা।

৪৪ বলে ৪৫ করে তামিম বিদায় নিলেও উইকেটের একপ্রান্তে থিতু হয়ে বসে অর্ধশতকের কোটা পূর্ণ করেন মিরাজ। একপ্রান্ত তিনি আগলে ধরে রাখলেও অপরপ্রান্ত থেকে হতাশ করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আরও পড়ুন : বিশ্বকাপে বুড়োদের তালিকায় থাকছেন কারা?

মুশফিক মাঠ ছাড়েন ৮ রান করে আর রিয়াদ সাজঘরের পথ ধরেন ১৮ রানে। আর তাতেই দেড়শ রানের আগেই পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

বৃষ্টিতে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর খেলা মাঠে গড়ানোর পর ৫ ওভারের মাথায় সাজঘরের পথ ধরতে হয় তাওহীদ হৃদয়কে। খেই হারিয়ে ৮৯ বলে ৭৪ করে মাঠ ছাড়তে হয় মিরাজকেও।

আরও পড়ুন : বিশ্বকাপে নজর কাড়বে ৫ পেসার

এরপরই শুরু হয় টাইগার শিবিরে আসা যাওয়ার মিছিল। ৩ রান করে সেই মিছিলে শামিল হন শেখ মাহেদী। আর রানের খাতা না খুলেই তাকে অনুসরণ করেন নাসুম আহমেদও।

শেষদিকে তাসকিনের ১২ রানের সুবাদে ইংল্যান্ডের সামনে ১৮৮ রানের লড়াকু পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা