সারাদেশ

মিঠু হত্যা মামলার প্রধান আসামি রকি গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে কলেজছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৬) হত্যা মামলার প্রধান আসামি ডেভিট রকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৪দিন পর শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার না করার অনুরোধ

গৌরীপুর থানার এস আই মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ডেভিট রকিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গৌরীপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকায় স্বর্ণের দর-দামকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গৌরীপুর সরকারি কলেজছাত্র মিঠুর মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান খান (৫৯) বাদী হয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

এ মামলায় গৌরীপুর পৌরসভার বাড়ীওয়ালাপাড়া এলাকার এলবার্ট ডেভিট বাদলের ছেলে এলবার্ট ডেভিট রকি (২৫) ও এলবার্ট ডেভিট সেন্টু (৪০), কচিকাচা এলাকার আব্দুল হাফেজ খান নিলু মাস্টারের ছেলে পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হোসেন মামুন (৪৭)সহ অজ্ঞাত ৬ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভার বাড়িওয়ালা পাড়া এলাকার এলবার্ড বাদলের ছেলে ডেভিট সেন্টু টিপু সুলতান জুয়েলার্সের দোকানে পুরাতন স্বর্ণালংকার বিক্রি করতে যান। এ সময় স্বর্ণের দরদাম নিয়ে জুয়েলার্সের দোকান মালিক টিপু সুলতানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। সেন্টু তখন ঘটনাটি ফোন করে তার ছোট ভাই ডেভিট রকিকে জানায়।

আরও পড়ুন: স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে স্বামী গ্রেফতার

খবর পেয়ে রকি ঘটনাস্থলে এসে পুনরায় জুয়েলার্সের দোকান মালিকের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে দেয়। এ সময় মিঠু এসে তর্কবিতর্ক থামানোর চেষ্টা করলে ডেভিট রকি তার সঙ্গেও বাককিতণ্ডায় জড়ায়। বাককিতণ্ডার একপর্যায়ে মিঠুর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডেভিট রকি।

এদিকে, মামলার ৩নং আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা একরামুল হোসেন খান মামুনের দাবি, তিনি এ ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন। পূর্ব শত্রুতার জেরে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা