সারাদেশ

চরকাঁকড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সৌরভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন ওরফে সৌরভ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ খোকন, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হাজেরা আক্তার নাজনীন।

আরও পড়ুন: নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ সবুজ। এর আগে, গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ সচিব মোয়াজ্জেম হোসেন, প্রবীণ ইউপি সদস্য মো. জামাল উদ্দিনসহ সকল ইউপি সদস্যবৃন্দ।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার না করতে অনুরোধ

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামাল উদ্দিন বলেন,প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ৮ ভোট পেয়ে দিদার হোসেন সৌরভ ১নং, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ ফরিদ খোকন ২য় এবং ৭ ভোট পেয়ে হাজেরা আক্তার নাজনীন ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা