নিরাপত্তাহীনতায় শুভ্র হত্যা মামলার সাক্ষীরা
সারাদেশ

নিরাপত্তাহীনতায় শুভ্র হত্যা মামলার সাক্ষীরা

হলি সিয়াম শ্রাবণ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার বাদী ও সাক্ষীর ব্যবসা প্রতিষ্ঠান-বাসায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বর্তমানে আতঙ্কে দিন কাটছে তাঁদের। তাই জীবনের নিরাপত্তা চেয়ে মামলার বাদী নিহত শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত ও সাক্ষী জাহাঙ্গীর আলম শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

আরও পড়ুন: পুতিনকে সতর্ক করলেন বাইডেন

সংবাদ সম্মেলনে হত্যা মামলার বাদী আবিদুর রহমান প্রান্ত বলেন, মঙ্গলবার (১৩) সেপ্টেম্বর) গৌরীপুর পৌর শহরে স্বর্ণ কেনা-বেচাকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুিরকাঘাতে কলেজ ছাত্র মিঠুর মৃত্যু হয়। এ ঘটনায় শুভ্র হত্যা মামলার বাদী ও সাক্ষীদের কোন যোগসূত্রতা নেই। অথচ ঘটনার দিন রাতে শুভ্র হত্যা মামলার অন্যতম আসামী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় মামলার আসামী তার দুই ভাই, আত্মীয়-স্বজনরা পরিকল্পিতভাবে মামলার বাদী-সাক্ষীর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এতে তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, শুভ্র হত্যা মামলার চার্জশীট দেয়ার পরদিন ৬ মে মামলার বাদী প্রান্তকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালান সৈয়দ রফিকুল ইসলামের লোকজন। এ হামলার ঘটনায় তিনি গৌরীপুর থানায় নিয়মিত মামলা করেন। শুভ্র হত্যা মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ মামলার রায় হবে। এ কারনে পরিকল্পিতভাবে মামলার বাদী ও সাক্ষীর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসায় অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করানো হয়েছে। বর্তমানে মামলার বাদী-সাক্ষীকে নানাভাবে মুত্যুর হুমকীও দেয়া হচ্ছে। এ ঘটনায় গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

প্রসঙ্গত, ২০২০ সনের ১৭ অক্টোবর মাসুদুর রহমান শুভ্রকে গৌরীপুর পৌর শহরের পান মহালে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যা মামলার অন্যতম আসামী গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও তার দুই ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।

এ বিষয়ে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মিঠুর হত্যাকারী ডেভিড রকি শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্তের লোক। ফেইসবুকে প্রান্তের সাথে রকির একাধিক ছবি রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় হত্যাকারী রকি জাহাঙ্গীরের দোকানে বসা ছিল, তাই হত্যাকান্ডের পর উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার দোকানে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার দিন দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার হাজিরা ও তারিখ থাকায় তিনি ও তাঁর ভাইয়েরা ঢাকায় অবস্থান করছিলেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোন সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

এদিকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শুভ্র হত্যা মামলার বাদী আবিদুর রহমান প্রান্ত ও সাক্ষী জাহাঙ্গীর আলম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা