আ’লীগ প্রার্থী মুনির চৌধুরী বিজয়ের পথে
সারাদেশ

আ’লীগ প্রার্থী মুনির চৌধুরী বিজয়ের পথে

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী একক মনোনয়নপত্র দাখিল করায় চেয়ারম্যান পদে বিজয়ের পথে।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে তিনি বিজয়ের পথে রয়েছেন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়া আ’লীগ মনোনীত প্রার্থী বিজয়ের পথে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনই তাকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।

আরও পড়ুন: ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

তিনি আরো জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর। মনোয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪২ জন। এ সময় প্রার্থীদের মধ্যে উৎফুল্লা-উদ্দীপনা দেখা গেছে। অনেকের সঙ্গেই নির্ধারিত লোকের চেয়ে বেশি কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা