সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় রায় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর জোতপারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় রায় মাধবপুর জোতপাড়া গ্রামের খিরেন রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সঞ্জয় রায় তাদের নির্মাণাধীন বাড়িতে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিচ্ছিল। এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়।এ সময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুহিয়া থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান বলেন, দুপুরে সঞ্জয় রায় তাদের নির্মাণাধীন বাড়িতে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিতে গিয়ে শর্ট সার্কিটে তার মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা