৭’শ কৃষককে বিনামূল্যে বীজ ও কৃষি ঋণ বিতরণ
সারাদেশ

৭’শ কৃষককে বিনামূল্যে বীজ ও কৃষি ঋণ বিতরণ

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সাড়ে ৭’শ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : বেড়েছে সবজির দাম

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আচমত আলী খান মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সাহেদ আলী এই বীজ ও ঋণ বিতরণ করেন।

‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ’ কর্মসূচীর আওতায় মাদারীপুর সদর উপজেলার সাড়ে ৭’শ কৃষকের মধ্যে উন্নত জাতের দেড় কেজি সরিষা ও এক কেজি কালো জিরার বীজ এবং শতকরা ৪ শতাংশ সুদে ১৫ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

মাদারীপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির ফরিদপুরের পিইপি প্রকল্পের নির্বাহী পরিচালক কল্লোল সরকার, মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সামসুন নাহারসহ অন্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা