জুয়ার আসর হতে ৫ জুয়ারী আটক
সারাদেশ

জুয়ার আসর হতে ৫ জুয়ারী আটক

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৫ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের আলমগীরের বাড়ী হতে জুয়া খেলার সময় জুয়ারীদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের নুরুল হকের ছেলে মোশারুল হক(৪০), পশ্চিম বড়গাছিয়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে জবেদ আলী (৪৮), ঝিকড়া দলুয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে সাদেকুল ইসলাম (৫০), একই গ্রামের মোহাম্মদ আব্দুলের ছেলে আসলাম আলী (৪০) ও কদমতলা ভাতুরিয়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে আলমগীর(৫৫)।

আরও পড়ুন: ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম।

তিনি বলেন, আটককৃত আসামীদের বৃহস্পতিবার মামলার পর ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী সহ বেশকিছু মানুষ প্রত্যহ বড়পলাশবাড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের আলমগীরের বাড়ীতে জুয়ার আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল।এখানে প্রত্যহ কয়েক লক্ষাধিক টাকার লেনদেন হতো।সহজে ভাগ্যৗ ফেরানোর আশায় ইউ জুয়ার প্রলোভনে পড়ে ইতোমধ্যে শতাধিক মানুষ সর্বশান্ত হয়েছে।এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা