প্রতীকী ছবি
সারাদেশ

মোটরসাইকেল চালকের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় সবুজ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী হিরো মিয়া (৩০)।

আরও পড়ুন: দেনার দায়ে বিধ্বস্ত স্বামী-স্ত্রীর আত্মহত্যা

শনিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে থানার খদ্দের মহাসড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা সবুজকে মৃত ঘোষণা করেন। আর জরুরি বিভাগে আহত হিরো মিয়ার চিকিৎসা চলছে।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী ইমদাদুল হক বলেন, খদ্দর হাইওয়েতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে চলে যায়। মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল আরোহী হিরো মিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত একজনের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা