ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ও সোহাগী ইউনিয়নে ওই বিক্ষোভ মিছিল দুটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ

শুক্রবার (২৬ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিকাল ৪ টায় এবং বিকাল ৫ টায় সোহাগী ইউনিয়নের বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমে আসে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন দুটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সংক্ষিপ্ত সমাবেশ দুটি মহাসমাবেশে পরিণত হয়। শনিবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নেও বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা বিএনপি। গত মঙ্গলবার মাইজবাগ ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্চাসেবকদলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদল নেতা এড. সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাহীন ফরিদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, সরিষা ও সোহাগী ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা