সারাদেশ

দেনার দায়ে বিধ্বস্ত স্বামী-স্ত্রীর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। ঋণের চাপে তারা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। উপায়ন্তর না দেখে তারা একসঙ্গে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার হালদারপাড়ায় এই বিষ খাওয়ার ঘটনা ঘটে। ট্যাবলেট খাওয়ার প্রায় এক ঘণ্টা পর মারা যান স্ত্রী (২৪) আর রাত ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী। (৩৫)।

নিহতের নাম বিথী খাতুন (২৪) ও তার স্বামী ফারুক হোসেন (৩৫)। ফারুক বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর মহল্লার ফল ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে। বিথী-ফারুক দম্পতির দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি, লাদেন গ্রেফতার

জানা গেছে, মাঝে মাঝে ফারুক তার বাবার দোকানে বসতেন। অন্য কোনও কাজ তেমন একটা না থাকায় তিনি সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। বাবা কিছু টাকা দিলে তা নিয়েই খেয়ে না খেয়ে তাদের চলতো। এতে ঋণ ও সুদের চাপে দিশেহারা পড়েন তারা।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে হালদার পাড়ার ভাড়া বাসায় তারা উভয়ে একসাথে গ্যাস ট্যাবলেট সেবন করে কালিকাপুর গুচ্ছগ্রামের বাবার বাড়িতে যায়। সেখানে তারা মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পথে স্ত্রী বিথী’র মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় স্বামী ফারুক মারা যান।

আরও পড়ুন: মিছিলে ইসরাইলি সেনাদের গুলি

বিথী-ফারুক দম্পতির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার হালদারপাড়া এলাকায় ভাড়া বাসায় ওই ট্যাবলেট খায় ওই দম্পতি। এরপর তারা কালিকাপুর গুচ্ছগ্রামে বাড়িতে পৌঁছে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিথীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ফারুককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, জানান, ফারুকের দুটি সংসার। সে ছোট স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকতেন। ঋণের দায়ে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। উপায়ন্তর না দেখে তারা একসঙ্গে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

প্রসঙ্গত, সম্প্রতি বনপাড়া পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র সমবায় সমিতি গড়ে তুলে সুদের রমরমা ব্যবসা শুরু করেছে অসাধু ব্যক্তি ও কতিপয় প্রতিষ্ঠান। এর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে তথা সুদের কারবারিদের দৌরাত্ম বেড়েছে। এর জেরে গত ৪ আগস্ট ঋণের চাপ সহ্য করতে না পেরে নিজ গলা কেটে আত্মহত্যা করেন উপজেলার বনপাড়া পৌরশহরের মোবাইল ফোন ব্যবসায়ী শরীফুল ইসলাম সোহেল (৩৪)।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

পুরুষের ৫টি অজানা রহস্য জেনে নিন

কথায় বলে নারী রহস্যময়ী। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ প...

হবিগঞ্জে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জারি করা ১৪৪...

রেকর্ড গড়ল ইয়ামালের বিরল রুকি কার্ড

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা