খিরু নদী থেকে ২ বোনের লাশ উদ্ধার
সারাদেশ

খিরু নদী থেকে ২ বোনের লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় খিরু নদীর পানিতে ডুবে ফেরদৌসী (৭) ও মারজিয়া (৫) নামে দু’বোনের মৃত্যু হয়েছে। পরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। তারা দু’জন সম্পর্কে মামাত-ফুফাত বোন।

আরও পড়ুন: রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ল

বুধবার (২৪ অগাস্ট) বিকেলে উপজেলার মেদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

ফেরদৌসী ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের আবুল বাশারের মেয়ে। সে বরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আর মারজিয়া তার ছোট বোনের মেয়ে (বাশারের ভাগনী)।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফেরদৌসী ও মারজিয়া বাড়ির পাশে খিরু নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে খিরু নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

বরাইদ গ্রামের আবু সাঈদ সরকার জানান, মৃত মারজিয়া পাশের ত্রিশাল উপজেলার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকার মেরাজুলের মেয়ে। তিন দিন আগে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।

আরও পড়ুন: থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা