সারাদেশ

পাঁচ সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

আব্দুর রাজ্জাক, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে পাঁচ সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, মূল্য তালিকা ও ক্যাশ মেমো না রাখার অপরাধে ওই অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ল

মঙ্গলবার (২৪ আহত) দুপুরে উপজেলার ভান্ডারখোলা, হাসানপুর, মঙ্গলকোট বাজারে ও পৌর শহরে ওই সমস্ত ব্যবসায়ীদের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার হাসানপুর বাজারের তৌহিদ এন্টারপ্রাইজের ব্যবসায়ী আব্দুল জলিলকে ৫ হাজার, মঙ্গলকোট বাজারের লিমা ট্রেডার্সের ব্যবসায়ী হযরত আলীকে ৫ হাজার, একই বাজারের ব্যবসায়ী বাসুদেব দাসকে ১০ হাজার, ভান্ডারখোলা বাজারের সার ব্যবসায়ী খোরশেদ আলমকে ৫ হাজার ও কেশবপুর পৌর শহরের মেসার্স সিংহ ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা