গাইবান্ধায় অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
সারাদেশ

গাইবান্ধায় অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাহ এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে (১৬) তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

গত মঙ্গলবার (২৩ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাহ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

অপহৃত কিশোরী গোবিন্দগঞ্জ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, মেয়েটিকে উদ্ধারের পর তার পিতা থানায় মামলা করে।

মামলায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মোশারফ হোসেনকে (২৫) অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি গ্রহণ শেষে কিশোরীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রীর পিতা বলেন, গত শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে সিএনজি যোগে কলেজ যাওয়ার সময় কাটামোড়ে পৌঁছলে ৩/৪ জনের সংঘবদ্ধ সিএনজির গতিরোধ করে।

আরও পড়ুন : মৃত ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন

এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি থেকে তাকে তুলে নিয়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা