নতুন অফিস সময়ে দেখা যায়নি কর্মকর্তাদের
সারাদেশ

নতুন অফিস সময়ে দেখা যায়নি কর্মকর্তাদের

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের সময় অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারীতে প্রথম দিন নিদিষ্ট সময়ের পরেও অফিসে পাওয়া যায়নি বেশিরভাগ কর্মকর্তা কর্মচারিদের।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বোয়ালমারী উপজেলা পরিষদে গিয়ে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়। একটি দুটি অফিসে কর্মচারীরা অফিস খুললেও দেখা মেলেনি কর্মকর্তাদের।

গত সোমবার (২২শে আগস্ট) মন্ত্রীপরিষদের বৈঠক শেষে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৪ আগস্ট থেকে নতুন সময় সূচী সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা রাখার কথা থাকলেও বোয়ালমারী উপজেলা পরিষদে গেলে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধার অফিস খোলা থাকলেও অফিস সহকারীরা জানান তিনি ছুটিতে রয়েছেন, তবে ছুটি কালীন কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি।

উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অ.দ.) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিষুষ কুমার ঘোষ, তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, , অফিস সকাল সাড়ে ৮টাও তালা ঝুলতে দেখা যায়।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও পাওয়া যায়নি কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া চতুল ভূমি অফিসে ৮টা ৫১ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, সরকারের প্রজ্ঞাপনের নতুন সময়সূচি সকলেই অবগত আছেন। আশা করি সকলেই সরকারের নতুন সময়সূচি অনুযায়ী অফিস করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা