গাইবান্ধা আদালতের হাজতখানায় আসামির মৃত্যু
সারাদেশ

আদালতের হাজতখানায় আসামির মৃত্যু

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধায় আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ হয়ে তাহের মাহমুদ নামে এক আসামির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গাইবান্ধা আদালতের হাজত খানায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে তাহের মাহমুদ (৫৫) সহ চার আসামিকে পারিবারিক মারামারি সংক্রান্ত ২০১৪ সালের একটি মামলায় গতকাল রাত ২টার দিকে গ্রেফতার করে সাঘাটা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করার পর আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

এদিকে মৃত ব্যক্তির পরিবার এবং পুলিশ বলছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তাহের মাহমুদের মৃত্যুর বিষয়টি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা