সারাদেশ

মন্ত্রীরা আবোল-তাবোল বকছে

শওকত জামান, জামালপুর: জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, শেখ হাসিনা ও তার মন্ত্রীরা পতনের শংকায় আবোল তাবোল কথা বলা শুরু করে দিয়েছেন। দেশের মানুষের কথা না ভেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সকল কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। দেশের মানুষের আজ কোন কিছুতেই যেন স্বস্তি নেই। সাধারণ মানুষের কথা না ভেবে সরকার ও তার এমপি-মন্ত্রীরা শেষ সময়ে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন: ফেসবুক লাইভে প্রবাসীর আত্মহত্যা

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জ্বালানি তেল, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুর পৌর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই তারা নিজেদের ইচ্ছেমত সব কিছু পরিচালনা করছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায়না। মানুষ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইনা। আগামী দিনে সরকারকে ক্ষমতার মস্তক থেকে সরাতে সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বিয়ের বাড়িতে মারামারি, বরসহ আটক ৫

জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির অন্তগত ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা