সারাদেশ

দুমকিতে ১৪৪ ধারা জারি

নিনা আফরিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন । দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুমকি উপজেলা শহরে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানান, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুমকি উপজেলার বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান আজ মঙ্গলবার সকাল ৯ টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় এ প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করে।

একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশের করার ঘোষণা দেয়। এতে ওই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপ্রতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, মাঠে পুলিশ রয়েছে পরিস্থিতি শান্ত আছে কোন সমস্যা নাই। এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা