সারাদেশ

ট্রাক উল্টে নিহত ২ জন, আহত ৮

সান নিউজ ডেস্ক : কাঠবোঝাই ট্রাক উল্টে দুইজন মারা গেছেন খাগড়াছড়ির গুইমারায়। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গুইমারার তৈকর্মাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস আহত হয়েছেন আরও অন্তত আট জন।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

জানা গেছে, ট্রাকটি কাঠবোঝাই করে যাওয়ার সময় হঠাৎ করে উল্টে যায়। গাড়িতে থাকা সবাই আহত হয়েছেন। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহনুর আলম জানান, ট্রাক উল্টে এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। চালকসহ ৮ জন আহত হয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা