সারাদেশ

ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ওমর ফারুক (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রচার হয়েছে

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নিতাইশামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ওমর ফারুক গাইবান্ধা, ফুলছড়ি, গুণভরী গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপ চালকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল ওমর ফারুকসহ অন্য পুলিশ সদস্যরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে রাতের দায়িত্ব পালন করছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাক পুলিশ সদস্য ওমর ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা সকলে গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের সহকারীকে। পলাতক ট্রাকচালককে দ্রুত গ্রেফতার করা হবে। মরদেহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

হাকিমপুর-ঘোড়াঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা