মুন্সীগঞ্জে পানিতে নিখোঁজের লাশ উদ্ধার
সারাদেশ

মুন্সীগঞ্জে পানিতে নিখোঁজের লাশ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলার ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ মো. সেলিম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে তালতলী ডহুরী খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সেলিম উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।

আরও পড়ুন: ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

জানা যায়, গেলো রোববার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার তালতলা ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠে আসে। তবে সাঁতার না জানায়, সেলিম পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

সিরাজদীখান থানার (ওসি) এ কে মিজানুল হক জানান, আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা