সারাদেশ

জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধি: জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি।

আরও পড়ুন: কারবালায় পাহাড়ধসে নিহত ৪

সোমবার (২২ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অন্যন্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, লিয়াকত আলী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপির অন্তর্গত ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন ইমরান খান!

সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন এই ঘটনা টের পেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হঠানোর আহবান জানান বক্তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা