বোয়ালমারীতে দুই শতাধিক এতিম পেল খাদ্য
সারাদেশ
জাতীয় শোক দিবস

বোয়ালমারীতে দুই শতাধিক এতিম পেল খাদ্য

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দুই শতাধিক এতিমের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

সোমবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা কামারগ্রামে অবস্থিত নূরে মদিনা (গুনবহা) কামারগ্রাম মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো. লিয়াকত শিকদার। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান।

প্রধান অতিথি লিয়াকত শিকদার এতিমখানার শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের মতো শিশুদের অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন। আজকে যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সেই জায়গাটিতে তিনিই প্রথম বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছিলেন।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি ভাবেন। তার দূরদর্শী নেতৃত্বের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।

আরও পড়ুন : বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর তুষার, রবিউল ইসলাম খান, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান মৃধা, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পিকুল মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরু শরীফ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার গুনবহা কামারগ্রামে অবস্থিত নূরে মদিনা (গুনবহা) কামারগ্রাম মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিমের মাঝে তেহারি বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা