গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত
সারাদেশ

গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি : বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

সোমবার (১৫ আগস্ট) সরকারি ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বঙ্গবন্ধুর ম্যুরালে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাসদ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, গাইবান্ধা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জেলা বারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় পৌর পার্ক থেকে শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, জাসদ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, গাইবান্ধা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জেলা বারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, গৌতম চন্দ্র মোদক, আলী আকবর প্রমুখ।

এছাড়া গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আসাদুজ্জামান স্কুল ও কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পিয়ারুল ইসলাম, আমিনুর জামান রিংকু, রণজিত বকসী সূর্য্য প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা