বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেনের মৃত্যুবার্ষিকী ১২ আগষ্ট
সারাদেশ

বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেনের মৃত্যুবার্ষিকী ১২ আগষ্ট

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ৮ম মৃত্যুবার্ষিকী ১২ আগষ্ট শুক্রবার। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

আরও পড়ুন : কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ৮টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০ টা থেকে কোরআন খতম, বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন।

বিকাল ৪ টায় টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

আরও পড়ুন : সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনার জন্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগষ্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা