সারাদেশ

মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: আমি মনের কথা বলতে পারি

বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান, ডাঃ এ এস এম শাহরিয়ার তালুকদার প্রমুখ।

আরও পড়ুন: পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

এছাড়াও উপস্থিত ছিলেন, সময় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আসলাম উদ্দিন আহম্মেদ, সাংবাদিক শাহীনুর রহমান ও গবাদিপশুর খামারীবৃন্দ।

উল্লেখ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপি প্রকল্পের আওতায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকটি প্রদান করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা