সারাদেশ

নদী ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে সুগন্ধা নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলার নলছিটি উপজেলার মগড় ইনিয়নের মগড় গ্রামে সুগন্ধা নদী পাড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বাসদ নেতা ডা. মনীষা চক্রবর্তীসহ এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বাসে ডাকাতি-ধর্ষণের মূলহোতা গ্রেফতার

মানববন্ধন চলাকালে স্থানীয়রা বলেন, ৫০ বছর ধরে মগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মগর এলাকায় নদী ভেঙেই চলছে। বর্ষা মৌসুমে সুগন্ধার ভাঙন আর তীব্র হয়। ভাঙনে ইতোমধ্যেই ৪’শ ঘর বাড়ি নদীতে বিলিন হয়ে গেছে। বর্তমানে আরও ছয়শ বাড়ি-ঘর, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, সাইক্লোন শেল্টারসহ ফসলি জমি ও স্থাপনা ভাঙনে হুমকির মুখে পড়েছে।

সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, শুধুমাত্র একটি পদ্মা সেতুই সব উন্নয়ন নয়। মগড় ইউনিয়নের মানুষ নদী ভাঙনের দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমাতে পারে না। কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘ বছর ধরে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করে ভাঙনরোধে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা