প্রেমকান্ত ফিরে গেলেন শূন্য হাতে
সারাদেশ
প্রেমিকার টানে বরিশালে

প্রেমকান্ত ফিরে গেলেন শূন্য হাতে

সান নিউজ ডেস্ক : প্রেমের টানে প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে বরিশালে আসেন নৃত্যশিল্পী প্রেমকান্ত। প্রেমিকার সঙ্গে দেখাও হয়েছিল। দেখা হওয়ার পরদিনই যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা। অনেক চেষ্টা করেও সন্ধান না পেয়ে দেশে ফিরে গেছেন হতভাগা প্রেমিক।

আরও পড়ুন : পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

প্রেমকান্ত সংবাদ মাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ড্যান্স দেখে প্রেমে পড়েন সরকারি বরিশাল মহিলা কলেজের এক ছাত্রী। তিন বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে।

গত ২৪ জুলাই এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হয়। প্রেমিকাকে একনজর দেখার জন্য তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশাল নগরীতে আসেন তিনি।

২৫ জুলাই বরিশালের সরকারি মহিলা কলেজে তাদের দেখা হয়। এরপর তারা দুপুরের এক সঙ্গে খাবার গ্রহণ করেন। একদিন পর তিনি জানতে পারেন- এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। এরপর হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় তার প্রেমিকা।

প্রেমকান্ত বলেন, ‘প্রেমিকা আমকেই ভালোবাসে। তা না হলে আমাকে বরিশাল আসতে বলতো না। দেখা হলে আবারও আমার জীবনে ফিরে আসবে সে।’

আরও পড়ুন : বাংলাদেশের ভূয়সী প্রশংসায় চীন

এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ওই যুবক বৈধভাবে বাংলাদেশে আসে। তাকে নিরাপত্তার স্বার্থে থানায় আনা হলে তিনি পুরো ঘটনা খুলে বলেন।

সোমবার (১ আগস্ট) সকালে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে ঢাকার গাড়িতে তুলে দেয়া হয়। সে সেখান থেকে নিজ দায়িত্বে ভারতে চলে যাওয়ার কথা।

আরও পড়ুন : নূর হোসেনের যাবজ্জীবন

তিনি বলেন, যার সঙ্গে ওই যুবক সম্পর্কের কথা বলছে, তিনি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিষয়টি হাইকমিশনের কর্মকর্তারা ওই ছেলেকে বাংলাদেশের আইন সম্পর্কে অবহিত করেন। এরপর তাকে ভারতে চলে যাওয়ার জন্য বলেন। ছেলেটিও দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা