সারাদেশ

লিভার ছিদ্র, যা খান বেরিয়ে জমা হয় পলিথিনে

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): পেটে প্রচন্ড ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন গার্মেন্টসকর্মী মোশারফ হোসেন (৩৫)। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে টিউমার পাওয়া যায় ও এর সাথে ধরা পড়ে যক্ষা রোগ। টিউমার অপারেশনের সময় পেট ছিদ্র হয়ে গেলে তাকে বাইপাস করে দেয়া হয়। এরপর তিনি যা খাচ্ছেন তা পেট থেকে সাথে সাথেই বের হয়ে পেটের সঙ্গে বাঁধা পলিথিনে জমা হচ্ছে।

আরও পড়ুন: বাসে ডাকাতি-ধর্ষণের মূলহোতা গ্রেফতার

সারাদিন খেলেও তার ক্ষুধা মিটে না। এভাবে প্রায় এক বছর ধরে বাড়িতে ধুকে ধুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। টাকার অভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে তার। মোশারফ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর দিগলাপাড়া এলাকার মৃত মোকশেদ আলীর ছেলে।

মোশারফ জানান, গত বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টিউমার অপারেশনের সময় তার পেট ছিদ্র হয়ে গেলে তাকে বাইবাস করে দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়। এ হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তাকে মাদ্রাজ হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দেন।

আরও পড়ুন: পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

এদিকে, চিকিৎসার ব্যয় বহন করে নিজের সহায়-সম্বল বিক্রি করে মোশারফ আজ সর্বশান্ত। দিন দিন তার শরীর ও স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটা তার পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় বহন করার কোন সক্ষমতা নেই। সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার আকুতি জানিয়ে ০১৭৬৭-৫৯৪১০৩ এ (বিকাশ ব্যক্তিগত) নম্বরে সকলের আর্থিক সহযোগিতা কামনা করেছেন মোশারফ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা