সারাদেশ

নিজ ঘরে ধর্ষণের শিকার তরুণী 

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন (১৯) বছরের এক তরুণী। ভুক্তভোগী তরুণীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাসে ডাকাতি-ধর্ষণের মূলহোতা গ্রেফতার

এর আগে বুধবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে বাখরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার তরুণী জানায়, অন্যান্য দিনের মতো ওই রাতেও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। তার পরিবারের লোকজন বাড়ি না থাকার সুযোগে একই গ্রামের আফজল মিয়া নামের এক টমটম চালক ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তিনি বাধা দিলে তাকে মারপিট করা হয়। এক পর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ধর্ষক পালিয়ে যায়।

আরও পড়ুন: পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সারোয়ার হোসেন খান বলেন, ধর্ষণের শিকার শায়েস্তাগঞ্জের এক তরুণী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো। তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা