সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে জেলার শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (৩৮) নামের সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও ২ যাত্রী।

আরও পড়ুন: অপহরণের প্রতিবাদে বিক্ষোভ

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক এলাকায় এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই বিপুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। আহতরা হলেন- মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

আরও পড়ুন: সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোচালক ও ২ যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় অটোচালক জাহাঙ্গীর মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। অপর ২ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা