সংগৃহীত ছবি
সারাদেশ

অপহরণের প্রতিবাদে বিক্ষোভ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে এক গাছ ব্যবসায়ী দুর্বৃত্ত কতৃক অপহরণ হওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : সাপের কামড়ে শিশুর মৃত্যু

বুধবার (১৫ নভেম্বর) জেলা শহরের শাপলা চত্বর প্রাঙ্গন হতে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সমাবেশে পরিবারের সদস্যসহ বিভিন্নস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অপহৃত শফিকুল ইসলাম রাসেল খাগড়াছড়ি বাজারের একজন গাছ ব্যবসায়ী।

আরও পড়ুন : রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ

সমাবেশে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর নয় মাইল নামক এলাকায় গাছের বাগান দেখতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে রাসেল আর ঘরে ফিরে আসেনি। দীর্ঘ সময়ে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়া শুরু করেন। অনেক চেষ্টা করার পরেও শফিকুল ইসলাম রাসেলের সাথে কোন ধরণের যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষে কোন উপায় না দেখে পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরমধ্যেই শফিকুলের ব্যবহৃত মুঠোফোন থেকে কল দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় মুক্তি বা সন্ধানের দাবী জানিয়েছেন প্রশাসনের প্রতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা