ছবি : সংগৃহিত
জাতীয়

তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঝালকাঠি প্রতিনিধি: দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে তেলবাহী ‘সাগর নন্দিনী-২’ জাহাজে বিস্ফোরণে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন: ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে

মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৫টায় ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় ১২ জন পুলিশ সদস্যসহ ১৯ জন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত ২ পুলিশ সদস্যসহ তিন জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুই পুলিশ সদস্যকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই গণেশ চন্দ্র ঘরামী (৫০), কনস্টেবল পলাশ (২৫), এসআই হাকিম (৫০), কনস্টেবল মেহেদী (২৭), নৌ–পুলিশের এটিএসআই হেলাল উদ্দিন (৫৫), নায়েক সিদ্দিক (৪৫), এসআই মোস্তফা (৪৩), সাগর নন্দিনী-৪–এর বাবুর্চি কাইয়ুম (৩২) ও স্থানীয় শ্রমিক হালিম হাওলাদার (৫০)। গুরুতর দগ্ধ দুজন হলেন কনস্টেবল শওকত (৩৫) ও দ্বিপ (৩২)। অন্যদের নাম জানা যায়নি।

আরও পড়ুন: আধুনিক জাতি গড়ে তুলতে চাই

আহত কনস্টেবল মেহেদী জানান, আমরা জাহাজের পাশেই ট্রলারে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় আমাদের ট্রলারের চালকও নদীতে লাফিয়ে পড়ে।

আমরা বিপদের মধ্যে পড়ে যাই। ট্রলারটিকেও সরাতে পারছিলাম না। আগুনের প্রচণ্ড তাপ আমাদের শরীরে লাগে। জীবন বাঁচাতে আমরাও যে যার মতো করে নদীতে লাফিয়ে পড়ি।

সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১২ পুলিশ সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

আরও পড়ুন: ৪ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

তিনি আরও জানান, তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ বলেন, আমাদের ১২টি ইউনিট ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।

এর আগে, গত শনিবার (১ জুলাই) দুপুরে সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগে।

আরও পড়ুন: হজ করে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রসঙ্গত, সাগর নন্দিনী-২ জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল (পেট্রোল ও ডিজেল) ছিল। সেখান থেকে সাত লাখ লিটার পেট্রোল পদ্মা অয়েল কোম্পানিতে স্থানান্তর করা হয়েছে।

মৃদুলা-৫ এবং সেভেন সিমাক-২ জাহাজের মাধ্যমে ৬ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল স্থানান্তর করে পদ্মা ডিপোতে সরবরাহ করা হয়েছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ।

তারা আরও জানান, এরপর সাগর নন্দিনী-২ জাহাজ থেকে ৪ লাখ পেট্রোল অপসারণের সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে পাশে থাকা আরেকটি জাহাজে আগুন লাগে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা