সারাদেশ

যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় বাসের ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীর মারধরে আরিফ হোসেন নামে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় কাশিমপুর-নরসিংহপুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত বাসচালক আরিফ হোসেন (২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. মোস্তফার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কোনাবাড়ী থেকে কিরনমালা পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় বাসটি কাশিমপুর-নরসিংহপুর সড়কের ইটখোলা এলাকায় পৌঁছালে এক যাত্রীর সঙ্গে বাস ভাড়া নিয়ে হেলপারের বাগবিতণ্ডা শুরু হয়। ইটখোলা এলাকায় এসে ওই যাত্রী ভাড়া না দিয়ে বাস থেকে নেমে যান।

এ সময় চালক বাস থামিয়ে নিচে নেমে ভাড়া চাইলে যাত্রীর সঙ্গে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রী বাসচালককে মারধর করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তারাও চালককে মারধর করেন। তাদের হাত থেকে বাঁচতে চালক বাসের ভেতরে ঢুকে যান। সেইসঙ্গে অচেতন হয়ে পড়েন। পরে বাসের যাত্রীরা তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা