সারাদেশ

জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধি: ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নির্বিচারে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম বক্তব্য রাখেন প্রমুখ।

বক্তারা বলেন, ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে। তার এই মৃত্যুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সরকার পতনের আন্দোলন আরও বেগবান করে তুলতে হবে। এই সরকার আজ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই গুম, খুনে মেতে উঠেছে। তাই সরকারের কাছে আর আবেদন-নিবেদন করে কোন লাভ হবে না। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা